Homeসারাদেশকোম্পানীগঞ্জে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে পলাতক আসামিসহ আটক ৪

কোম্পানীগঞ্জে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে পলাতক আসামিসহ আটক ৪

 

মোঃ জয়নাল আবেদীন
কোম্পানীগঞ্জ(সিলেট)প্রতিনিধি:

সিলেট কোম্পানীগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত্রীবেলা উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জ (গুচ্ছগ্রাম) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা হলেন, গুচ্ছগ্রামের আপ্তাব আলীর পুত্র কাওছার আহমদ (৩১) ও আমীর আলী (২৭) এবং রাশিদুল ইসলামের পুত্র হৃদয় আহমেদ (১৯)।
এ সময় আটককৃতদের নিকট থেকে ভারতীয় অবৈধ ১৮০ বোতল অফিসার চয়েস এবং ১০ বোতল এসি ব্লাক মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ টাকা।
এদিকে একই দিনে পৃথক আরেকটি অভিযানে কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকায় অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লুৎফুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি তেলিখাল গ্রামের আব্দুস সামাদের পুত্র।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments