Home সারাদেশ দামুড়হুদা নতুন বাস্তপুরে বিএনপির মিছিল অনুষ্ঠিত

দামুড়হুদা নতুন বাস্তপুরে বিএনপির মিছিল অনুষ্ঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০৬/০২/২৬ ইং শুক্রবার

আজ ০৬ ই ফ্রেব্রুয়ারী ২৬ ইং শুক্রবার সন্ধা ০৬:৪০ টার সময় চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ০৮ নং হাউলী ইউনিয়নের নতুন বাস্তপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ চুুয়াডাঙ্গা –২ ( দামুড়হুদা – দর্শনা জীবনগর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ মাহমুদ হাসান খাঁন বাবু ।

হাউলী ইউনিয়নের নতুন বাস্তপুর জনসভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান তনু সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর বিএনপির ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল মতিন।

আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবদলের যগ্ম আহবায়ক, মোঃ সোহেল রানা ও হাউলী ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ আমজাদ হোসেন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম, রাজু আহমম্মেদ, সুমন, হাসান গাজী, জিয়াউর রহমান, সোহান, মিঠন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহমুদ হাসান খাঁন বাবু বলেন, অতীতে চাকরির নামে যে টাকা লেনদেন ও দুর্নীতি হয়েছে, তার অবসানই হবে বিএনপি সরকারের প্রথম কাজ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশব্যাপী দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর শুদ্ধি অভিযান চালানো হবে, আর এই অভিযান নিজ দলের ভেতর থেকেই শুরু করা হবে।

তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার মেধাবী শিক্ষার্থীদের চাকরির আবেদনের জন্য প্রয়োজনীয় খরচ এমপির তহবিল থেকে বহনের উদ্যোগ নেওয়া হবে, যাতে অর্থের অভাবে কোনো মেধাবী তরুণ-তরুণী পিছিয়ে না পড়ে। তিনি শিক্ষাবান্ধব, কর্মসংস্থানমুখী ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাহমুদ হাসান খাঁন বাবুকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

RELATED ARTICLES

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন কান্ডে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের সফল অভিযান

  ডেস্ক নিউজ (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যবুকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের একটি সফল অভিযানে অন্যতম আসামি সবুজ...