Homeসারাদেশচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ

ঈদকে সামনে রেখে সীমান্তে কড়া নজরদারি, চোরাকারবারিদের মধ্যে আতঙ্ক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সীমান্তজুড়ে চোরাচালান প্রতিরোধে বাহিনীটির জোরালো তৎপরতায় মাদক কারবারিদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) রাত ১২টা ৫০ মিনিট থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত পৃথক দুইটি অভিযানে মনোহরপুর বিওপি ও রঘুনাথপুর বিওপির সদস্যরা এসব মাদকদ্রব্য জব্দ করেন।
৫৩ বিজিবি সূত্র জানায়, শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম থেকে ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম থেকে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত আলামত শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
শুধু এই অভিযানই নয়, চলতি মে মাসজুড়ে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ১৪৫ বোতল ভারতীয় মদ, ৫১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৯৭ বোতল ফেয়ারডিল সিরাপ, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮৬ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
স্থানীয়দের মতে, অধিনায়ক মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৫৩ বিজিবি এখন সীমান্তে একটি শক্তিশালী ও কার্যকর বাহিনীতে পরিণত হয়েছে। দক্ষতা, বিচক্ষণতা এবং কঠোর নজরদারির মাধ্যমে তিনি চোরাকারবারিদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছেন। জানা গেছে, তিনি অনেক সময় সাধারণ বেশেও সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, যা বাহিনীর সদস্যদের মাঝেও বাড়তি উদ্দীপনা সৃষ্টি করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments