Homeচট্টগ্রামচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। (০৮ জুন) সকাল ১১টায় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর জুন/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভাটি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তা’সহ সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ দেন। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন।

এছাড়াও পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ করে ৪০০ মিটার, ৮০০ মিটার ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতার প্রত্যেকটিতে ১ম স্থান অধিকার করায় কনস্টেবল ৫৫৫৫/ মো. ইয়ামিন, এসএএফ শাখা, সিএমপি, চট্টগ্রামকে পুরস্কার প্রদান করা হয়।

সিএমপি কমিশনারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) জনাব অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম), জনাব নিষ্কৃতি চাকমা; উপ-পুলিশ কমিশনার (পশ্চিম), জনাব মোঃ আলমগীর হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্), জনাব মোঃ রইছ উদ্দিন; উপ-পুলিশ কমিশনার (সিএসবি), জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুস; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর), জনাব কবীর আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (বন্দর), জনাব মোঃ আমিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার(ওয়েলফেয়ার এন্ড ফোর্স), জনাব মোঃ হাসান মোস্তফা স্বপনসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments