বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রামে র্যাবের অভিযানে অপহরণের দুই ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার’সহ চার অপহরণকারী আটক করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় জঙ্গল হতে কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হক নামের এক ব্যাক্তিকে অপহরনের ঘটনায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং জড়িত চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব -৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিডিয়া এ.আর.এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (০৭জুন) সকাল ১১টার দিকে ভুক্তভোগী ভিকটিম কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হক নিজ বাসা এন আর ভবন, মধ্যম মোহরা, সাফা মোতালেব কলেজ রোড, দিঘীপাড়, চান্দাগাঁও হতে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে ভিকটিমের পরিবার থানায়েএকটি সাধারণ ডায়েরি করে এবং ভিকটিমকে উদ্ধারের জন্য র্যাব বরাবর একটি আবেদন করেন। ভিকটিমের পরিবারের কাছে মোবাইল ফোনে একটি অজ্ঞাতনামা নাম্বার থেকে কল করে জানায় যে, ভিকটিম মো. মনিরুল হক তাদের হেফাজতে আছে এবং তাকে সুস্থ্য অবস্থায় ফেরত পেতে হলে অপহরণকারীরা ৩ লক্ষ টাকা মুক্তিপন দিতে হবে মর্মে দাবি করেন।
উক্ত বিষয়ে র্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বিকাল ৬টার সময় চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন রেলওয়ে একাডেমির সিএইসডি গোডাউনের সামনে ডেবার পাড়স্থ জঙ্গলের ভেতর হতে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। এবং ঘটনার সাথে জড়িত ৪ অপহরণকারিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন পর্যায়ক্রমে ১। মোঃ রোহান(২০), পিতা-খাজা মিয়া, সাং-মইন্ন্যাপাড়া, ২। মোঃ সায়েম (২৩) পিতা-মোঃ ইসমাইল, সাং-মইন্ন্যাপাড়া, ৩। মোঃ সাদ্দাম হোসেন (২৮), পিতা- দেলোয়ার হোসেন, সাং- সন্দুরা পাড়া, ৪। মোঃ জিয়াউর রহমান, পিতা-জামাল হোসেন, সাং- মইন্ন্যাপাড়া সর্ব থানা- হালিশহর, জেলা-চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছেন বলেও জানান র্যাব।