Homeসারাদেশবাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন,মধুপুর শাখার শ্রমিকদের কাছে ভোট প্রার্থনা করেন...

বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন,মধুপুর শাখার শ্রমিকদের কাছে ভোট প্রার্থনা করেন লে. (অবঃ) কর্নেল আজাদ

 

স্মরণ আহমেদ জীবন ধনবাড়ী,টাংগাইল।

বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন,মধুপুর শাখার শ্রমিকদের কাছে তালা প্রতীকে ভোট প্রার্থনা করেন কর্নেল আজাদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল -১ মধুপুর ধনবাড়ী স্বতন্ত্র এমপি প্রার্থী লে.(অবঃ) কর্নেল মোঃ আসাদুল ইসলাম আজাদ ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ, সভাপতি বাংলাদেশ ট্রাক ও কভারর্টভ্যান সমিতি মধুপুর উপজেলা শাখা।

এসময় টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ অভিযোগ করে বলেছেন, আমাদের মা-বোনেরা যখন ভোট চাইতে যাচ্ছেন, তখন তাদের বাধা দেওয়া হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এবং তার প্রতীকের ব্যানার খুলে ফেলা হচ্ছে। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায়। টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ড এলকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,” টাঙ্গাইল-১ আসনে একটি আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তরুণদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে, যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে”।
কর্নেল আজাদ বলেন, “শুধু শিক্ষিত বেকার তৈরি করলে চলবে না প্রয়োজন বাস্তবভিত্তিক ও কর্মমুখী দক্ষতা। কারিগরি শিক্ষার মাধ্যমেই তরুণ সমাজকে স্বাবলম্বী করা সম্ভব”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments