মো.তৌহিদ,নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম র্যাবের অভিযানে অপহরণ পূর্বক পর্ণগ্রাফী তৈরি করে চাঁদাদাবীর ঘটনা মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতার।
র্যাব জানায়, চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকা হতে অপহরণপূর্বক পর্ণগ্রাফী ও চাঁদাবাজী মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাকিবুল ইসলাম আসিফ’কে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রামের একটি চৌকস টীম। গত (২ ফেব্রুয়ারী) সোমবার বিকেল আনুমানিক পাঁচটার সময় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আকবরশাহ থানাধীন মিনার চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী রাকিবুল ইসলাম আসিফ (২১),নগরীর আকবরশাহ থানাধীন মনসুরাবাদ এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭ চট্টগ্রাম ইউনিটের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর আকবরশাহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।