Homeঅপরাধরাঙ্গুনিয়ায় অস্ত্রের ডেরায় সেনাবাহিনীর অভিযান গ্রেফতার ২

রাঙ্গুনিয়ায় অস্ত্রের ডেরায় সেনাবাহিনীর অভিযান গ্রেফতার ২

 

মো.তৌহিদ, নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম
চট্টগ্রামে রাঙ্গুনিয়া থানা এলাকায় অস্ত্রের আস্হানায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র’সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয় দুটি দেশীয় একনলা বন্দুক, একটি খালি কার্তুজ ও একাধিক ধারালো অস্ত্র।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন মো. আবু বক্কর (৪৩) ও মো. রুবেল (৩২)। উভয়েই বেতাগী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

রাঙ্গুনিয়া আর্মি ক্যাম্প কমান্ডার সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

অস্ত্র উদ্ধার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র’সহ দুইজনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments