নিজস্ব প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রামের পটিয়ায় গরু চোর চক্রের ২সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩নবেম্বর সোমবার বিশেষ অভিযান চালিয়ে তাদের চালিয়ে তিনটি চোরাই গরু উদ্ধার’সহ ওই দুইজন চোরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, মো. মোক্তার শাহ (৩৬), আবদুর রহিম ওরফে সুমন (২৫)। মোক্তার উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া এলাকার শামসুল ইসলাম শাহ’র ছেলে এবং সুমন কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকার নোয়া মিয়া সওদাগরের বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে।
পুলিশ জানায় , সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শান্তির হাট এলাকা থেকে গরু চোর চক্রের সদস্য মো. মোক্তার শাহ (৩৬)। তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সারাদিন অভিযান পরিচালনা করে কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকা থেকে আবদুর রহিম ওরফে সুমনকে (২৫) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গরু গুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, গরু চোর চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। উদ্ধারকৃত গরু গুলোর প্রকৃত মালিককে খুঁজে বের করে গরু গুলো হস্তান্তর করা হবে।