![]()
নিজস্ব প্রতিবেদক : আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়, বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে প্রবেশপথ ঘেষেই অবস্থিত চাতুরী চৌমুহনী বাজারে শুভ উদ্বোধন হয়েছে অভিজাত ফুড প্রডাক্ট পরিবেশনকারি প্রতিষ্ঠান ওয়েল ফুড শো রুম।
(৩০ নবেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় খতমে কুরআন ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শো রুমটির শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ওয়েল ফুড্স গ্রুপের পরিচালক সৈয়দ আসিফ হাসান, ম্যানেজার অপারেশন মো. আলাউদ্দীন, তাসনিয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও ওয়েল ফুড চাতুরী চৌমুহনী শাখার স্বত্বাধিকারি মোজাম্মেল হক, ওয়েল ফুড চাতুরী চৌমুহনী শাখার স্বাধিকারি পরিচালক মো.হোসেন রিটন, বিশিষ্ট ব্যাবসায়ী জিয়া উদ্দীন বাবলু, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, শাহদাত হোসেন, কাজী শফিকুল আকবর, ফরিদুল আলম টিপু, আলী আকবর, আব্দুল হান্নান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) চাতুরী শাখার ম্যানেজার তৌফিক আহমেদ, সাবেক ম্যানেজার শাহ নেওয়াজ ও বিশিষ্ট ডায়াগনস্টিক ব্যাবসায়ী মাহতাব হোসেন জুয়েল প্রমুখ।
উদ্বোধনকালে শো রুমটির স্বত্বাধিকারী মোজাম্মেল হক বলেন,আনোয়ারা’বাসীকে ভালো মানের খাদ্য সরবরাহের লক্ষ্যে আমাদের এই শো রুমটির শুভ সূচনা করা হয়েছে, সবার কাছে দোয়া চাই ব্যাবসা নয় সুনামের সাথে যেনো মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারি।