বিশেষ প্রতিনিধি:(চট্টগ্রাম) চট্টগ্রামের আনোয়ারা থানাধীন রায়পুর ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। ওই ঘটনায় ধর্ষণ মামলার এক আসামিকে রাউজান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামি হলেন মোহাম্মদ ফারুক (২৪)। তিনি আনোয়ারার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের হাড়িয়া এলাকার আজিজুল হকের ছেলে।
রোববার (৩১ মে) মধ্যরাতে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাত ১০টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী তার খালার বাসা থেকে একই এলাকার খালতো বোনের বাসায় যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হোন। পরে পরিবার বিষয়টি জানতে পারলে গত (০২ মে) ওই শিশুর মা বাদি হয়ে আবু তাহের (৪২), রবিউল হোসেন ওর চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) ও আনোয়ার হোসাইন (২২) নামে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মামলার অন্যতম একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অপর আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।