Homeসারাদেশ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে নলডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে নলডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টার নলডাঙ্গা নাটোর।
সারা দেশের ন্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৯ম পেস্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকতা বরাবর স্মারক লিপি প্রদান করেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের বহুসংখ্যক শিক্ষক কর্মচারীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টার সময় নলডাঙ্গা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ এর আয়োজন নলডাঙ্গা সেতুর উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক পরিষদের নেতারা বলেন,’সকল শিক্ষকের পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি, অবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে পেস্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করে আমাদের স্বপ্ন পূরণ করা হোক। সকল প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধ গতির কারণে ১০ বছর আগে যে পেস্কেল দেওয়া হয়েছে,সেটা দিয়ে আমাদের সংসার আর চলছে না। সারা দেশের সকল শিক্ষককে শ্রেষ্ট মর্যাদা দেওয়া হোক।

তারা আরো বলেন,প্রধান উপদেষ্টার কাছে দাবি জাতীয় নির্বাচনের আগেই ৯ম পেস্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে । বর্তমানে যে পরিমান বেতন ভাতা পা তা দিয়ে ঠিকমতো সংসার চলে না। বর্তমানে শিক্ষা উপকরণ,বাসাভাড়া,দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় বাজারের উদ্ধমুখী কারণে এই বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ছে।

এ সময় উপস্থিত ছিলেন,শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোঃ মোসারফ হোসেন, সহ-সভাপতি মোঃ মোতালেবুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম,) সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান,প্রচার সম্পাদক মোঃ মনজুরুল আলম,দপ্তর সম্পাদক অমল কুমার প্রাং,অর্থ সম্পাদক মোঃ রহিদুল ইসলামসহ প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments