Homeচট্টগ্রামচট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি সকল শ্রেণি মানুষের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি সকল শ্রেণি মানুষের শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি:(চট্টগ্রাম)
চট্টগ্রামের একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি সকল শ্রেণি পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন। শহীদ দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের এই শ্রদ্ধা জানিয়েছেন রাজনীতিক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শুক্রবার দিবাগত রাত (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টার পর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন বয়সী হাজারো মানুষ সমবেত হতে থাকেন।

শ্রদ্ধা নিবেদনের শুরুতে সশ্রস্ত্র ছালাম প্রদর্শন করে পুলিশের একটি চৌকস দল।

এসময় শহীদ মিনারের বেদিতে শুরুতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও মো. এরশাদ উল্লাহ।

এসময় উপস্থিত বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন ও শ্রদ্ধা জানাতে দেখা যায়।

পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

সব মিলিয়ে শ্রদ্ধা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম মহানগর বিএনপি, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তর, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, নৌ পুলিশ, পিবিআইসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments