Homeচট্টগ্রামর‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামি'সহ গ্রেফতার ২

র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামি’সহ গ্রেফতার ২

 

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রামে র‍্যাবের বিশেষ পৃথক অভিযানে হত্যা মামলা ও ১৪ বছর কারাদন্ডপ্রাপ্ত পরোয়ানা ভুক্ত পলাতক দুই আসামি গ্রেফতার। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার খলিলুর রহমান প্রকাশ কালু হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মো. জাহাঙ্গীর আলম’কে চান্দঁগাও থেকে এবং ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম সজিবকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে, র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাবের একটি চৌকস টীম বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর চান্দঁগাও থানা এলাকা থেকে এক হত্যা মামলার আসামি এবং চট্টগ্রাম জেলার ফেনি সদর থানা এলাকা থেকে নারীও শিশু নির্যাতন মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত একজনকে গ্রেফতার করছেন।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল ছলিমপুর এলাকার মো. নুরুল আলমের ছেলে মো. জাহাঙ্গীর এবং চট্টগ্রাম জেলার ফেনি সদর থানাধীন উত্তর চারিপুর এলাকার আব্দুল হাই’য়ের ছেলে আব্দুর রহিম প্রকাশ সজিব।

গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments