Homeসারাদেশর‍্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলায় আসামি গ্রেফতার

র‍্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলায় আসামি গ্রেফতার

 

মো.তৌহিদ, বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রামে পৃথক এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার তিন আসসামি গ্রেফতার।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, গত (২৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি চৌকস টীম ফেনী,কুমিল্লা ও হাটহাজারী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ধর্ষণ ও হত্যা মামলার তিনজন আসামিকে গ্রেফতার করেছেন। তিনি আরে জানান,গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মামলা নং-১৭, তাং-১৭ ডিসেম্বর ২০২৫ইং, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০, মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রেনু মিয়া কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানা এলাকা থেকে এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার মামলা নং-৩০, তারিখ – ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০, হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি নুর হাশিম প্রকাশ নুরাইয়া (২৫) চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা থেকে ও গলক্ষীপুর জেলার রামগতি থানার মামলা নং-০৯, তারিখ- ১৪ ফেব্রুয়ারি ২০২৬ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) এর ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিলন মাঝি ফেনী জেলার ফেনী সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ১৪০৫ র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১১ নারায়নগঞ্জ এর যৌথ আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন লেমুয়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মিলন মাঝি (৪২), পিতা-মৃত অদু, সাং-চর গোসাই, থানা-রামগতি জেলা- লক্ষীপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন গাইবান্ধা জেলার সদর থানাধীন ব্যাপারীপাড়া এলাকার মো.খলিলুর রহমানের ছেলে মো.রেনু মিয়া (২২), লক্ষ্মীপুর জেলার রামগতি থানাধীন চর গোসাই গ্রামের মৃত অদুর ছেলে মিলন মাঝি (৪২),কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কম্বনিয়া পাড়ার আব্দুল গফুরের ছেলে নুর হাশিম ওরফে নুরাইয়া।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments