চট্টগ্রামে র‍্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

0
39

 

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
কক্সবাজার জেলার সদর থানার জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারনামীয় মো. আরিফ নামে এক পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে গ্রেফতার। এ’সময় অভিযান পরিচালনায় র‌্যাব-৭ চট্রগ্রাম এবং র‌্যাব-১৫ কক্সবাজার এর যৌথ আভিযানিক দল অংশগ্রহণ করেন।

র‌্যাব-৭ চট্টগ্রামের গণমাধ্যম শাখা জানান, গত (২৯ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পাবলিক মোড় আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরির ভিতরে অভিযান পরিচালনা কক্সবাজার জেলার সদর থানার একটি হত্যা মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি মো. আরিফ(২৪) কক্সবাজার সদর থানাধীন তেতৈয়া গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র।

গ্রেফতারকৃত আসামিকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here