চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ঈমনের সাত দিনের রিমান্ড মন্জুর

0
16

 

নিজস্ব প্রতিবেদক : (চট্টগ্রাম)
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ঈমনকে দুটি হত্যা মামলায় সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। নগরের বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচদিন এবং নগরের বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথকভাবে এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, রিমান্ড শুনানি থাকায় মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে বুধবার দুপুরে আদালতে হাজির করা হয়।
নগরের বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচদিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুইদিনসহ মোট সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়।
২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে দুজন নিহত হন।

এ ঘটনায় করা হত্যা মামলায় ডেভিড ঈমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানার শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য  রিমান্ড আবেদন করেছিলেন সংশ্লিষ্ট পুলিশ।আবেদনের প্রেক্ষিতে দুটি পৃথক মামলায় ওই সাতদিনের রিমান্ড মন্জুর করেন আদালত।

গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ঈমন’সহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। তিনি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খাঁন প্রকাশ বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here