নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’তে) রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে দুই দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিএমপির গণমাধ্যম শাখা জানান, ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির অংশ হিসেবে জিআরএসপি গত (১৭-১৮ আগস্ট)-২০২৬ রোড ক্র্যাশ ইনভেস্টিগেশন’ শীর্ষক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। এ সময় পুলিশ কমিশনার উদ্বোধনী বক্তব্যে সড়ক দূর্ঘটনার অন্তর্নিহিত কারন শনাক্ত এবং তা প্রতিরোধে কার্যকর ব্যবস্হা গ্রহনের জন্য পুঙ্খানুপুঙ্খন ও তথ্য-প্রমানভিত্তিক দূর্ঘটনা তদন্তের গুরুত্ব তুলে ধরেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। কর্মশালা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিন) মো. লিয়াকত আলী খান,সহ সহকারী পুলিশ কমিশনার, পুলিশ পরিদর্শক, সার্জেন্ট,উপ-পরিদর্শক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিআরটিএ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ। কর্মশালা শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।