চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ

0
36

নিজস্ব প্রতিবেদক : (চট্টগ্রাম)

চট্টগ্রাম মাহানগরের কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৭ এর দায়িত্বরত মেজর জালিস মাহমুদ খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান চালায়। এ সময় কয়েকটি কক্ষ তল্লাশি করে সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। এসব সিগারেট অবৈধভাবে আমদানি ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here