নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে বুইশ্যা’র অন্যতম দুই সহযোগী গ্রেফতার।
পুলিশ জানায়,গত (১০ আগস্ট) আনুমানিক রাত আড়াইটার সময় সিএমপির চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই/হৃদয় মাহমুদ লিটন, এএসআই/অসিত নাথ, এএসআই/শাহ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় থেকে ওই সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মো, নাঈম ইসলাম সাকিব (২৬), পিতা-মোঃ ভুট্টো, পালক পিতা-মো. নসু, মাতা-শাহিনুর বেগম, পালক মাতা-বকুল বেগম, সাং-চরভুতা, বাংলা বাহার, নজু সরদার বাড়ী, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-শমসেরপাড়া, ৭ নং আবাসিক, খন্দকার বাড়ী, পাখির মায়ের কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,২। মো. রাহাত (২৪), পিতা-হামিদ হোসেন, মাতা-মমতাজ বেগম, সাং-পুরাতন চান্দগাঁও থানা, রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার সংলগ্ন আবছারের ভাড়াঘরের ০১ নং রুমের ভাড়াটিয়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।
গ্রেফতারকৃত ১নং আসামীদের পিসিপিআর যাচাই করে জানা যায় নগরীর বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধে তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।