Homeচট্টগ্রামসন্ত্রাসীদের নিরাপদ আস্তানা জঙ্গল সলিমপুর পরিদর্শনে র‍্যাব সিও ও জেলা প্রশাসক

সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা জঙ্গল সলিমপুর পরিদর্শনে র‍্যাব সিও ও জেলা প্রশাসক

 

বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় জনসাধারণের নিরাপত্তা ও নাগরিকসুবিধা নিশ্চিত করার লক্ষ্যে অধিনায়ক র‍্যাব -৭ চট্টগ্রামের অধিনায়ক এবং জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিনিধিরা র্আইন-শৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেছেন।

র‍্যাব জানায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ইং তারিখে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা কালে কতিপয় দুষ্কৃতিকারীরা র‍্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় চারজন র‍্যাবের সদস্য গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হলে অন্যান্য র‍্যাব সদস্যরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন র‌্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়। এরই ধারাবাহিকতায় গত ০৯ মার্চ ২০২৬ ইং তারিখে যৌথ বাহিনীর ও র‍্যাবের বৃহৎ বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র তৈরির কারখানাসহ অপরাধমূলক কর্মকান্ডের নেটওয়ার্ক ধ্বংস করে জঙ্গল সলিমপুরে নতুন ইতিহাস রচিত হয় এবং জঙ্গল সলিমপুরে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা লাভ করেন।

এবং নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যহত রাখা হয়।এরই ধারাবাহিকতায় (৩১ মার্চ) মঙ্গলবার আনুমানিক বিকেল চার ঘটিকার সময় ওই এলাকায় স্থাপিত অস্থায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন র‍্যাব -৭ চট্টগ্রামের অধিনায়ক (সিও) লে.কর্ণেল মো.হাফিজুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক মো.জাহিদুল ইসলাম মিঞা।এসময় ওই কর্মকর্তারা স্হায়ী একটি নিরাপত্তা ক্যাম্প করার জায়গা নির্ধারণ করেন এবং স্হানীয় বাসিন্দাদের জীবনমান তদারকির পাশাপাশি তাদের নিরাপদে বসবাসের আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে র‍্যাবের সিও লে.ক. মো.হাফিজুর রহমান বলেন, এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় তাদের পাশে থাকবে। তিনি আরো বলেন, জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা অব্যহত থাকবে। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এলাকার যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বানও জানান তিনি। এসময় তিনি আরো বলেন বিভিন্ন ভুয়া ফেইসবুক একাউন্ট হতে জঙ্গল সলিমপুরে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। আলিনগর তথা জঙ্গল সলিমপুর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। সর্বস্তরের স্থানীয় জনগনকে বিভ্রান্ত না হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবার জন্য অনুরোধ করছি এবং কোনো অসাধু মহল বা চক্রান্তকারী গোষ্ঠীর অপপ্রচার বা বিভ্রান্তিকর বক্তব্যে কেউ যেন বিভ্রান্ত না হন সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। অপরদিকে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল কার্যক্রমের ফলে এলাকায় আগের তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments