বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপ কর্তৃক ব্যবসায়ীর বাসায় গুলি বর্ষণের মাধ্যমে ভয় দেখিয়ে চাঁদাবাজি মামলার অন্যতম চাঁদাবাজ সাজ্জাদ বাহিনীর সদস্য মুজিবুল হক’ নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
র্যাব জানান, চট্টগ্রাম মহানগরীরর চকবাজার থানার মামলা নং-০১/০১ তারিখ ০৫ জানুয়ারি ২০২৬, ধারা-৩৮৫/৪২৭/৫০৬(২), পেনাল কোড ১৮৬০ এর চাঁদাবাজি মামলার সন্দিগ্ধ আসামি সৈয়দ মো. মুজিবুল হক’কে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা চালিয়ে ২৬ মার্চ আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে সন্দিগ্ধ আসামি সৈয়দ মোঃ মুজিবুল হক (৫৫), পিতা-সৈয়দ আব্দুল করিম, সাং-পূর্বপাড়া, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করা