Home সারাদেশ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
22

 

ধনবাড়ী প্রতিনিধি : স্মরণ আহমেদ জীবন।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে ১১ মার্চ বুধবার উপজেলা হলরুমে । উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, ধনবাড়ী থানার সেকেন্ড অফিসার মনোয়ার হোসেন , ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান , জামায়াতে ইসলামীর ধনবাড়ী উপজেলা শাখার আমীর অধ্যাপক মিজানুর রহমান, আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃনদ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান সহ অনেকেই । ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান এর সঞ্চালনায় সভায় ধনবাড়ী উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় । এসময় ধনবাড়ী থানার সেকেন্ড অফিসার মনোয়ার হোসেন জানান, ” আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ধনবাড়ী উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । মার্কেট গুলোতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে । যানজট নিরসনে ধনবাড়ী বাসস্ট্যান্ডে পুলিশ দায়িত্ব পালন করছেন । এছাড়াও মাদক, চুরি-ছিনতাই, ইভটিজিং রোধে পুলিশ সজাগ দৃষ্টি রাখছে । অবৈধ মোটরসাইকেল নিয়ন্ত্রণে চেকপোস্ট বসানো হবে “। ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান বলেন, ” ধনবাড়ী বাসস্ট্যান্ডে বাঁশ দিয়ে তৈরি ডিভাইডার লাল কাগজে মুড়িয়ে দেওয়া জরুরি, যাতে রাতের বেলায় গাড়ির আলোয় আলোকিত হয়ে চিহ্নিত হয় যে এখানে রোড ডিভাইডার আছে । এতে করে ঈদের মৌসুমে অপরিচিত গাড়ি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে এবং প্রাণহানি রোধ করা যাবে । এছাড়াও বিপনিবিতান গুলো নজরদারির আওতায় আনতে হবে যাতে ঈদকে সামনে রেখে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা না করতে পারে “। সভায় অধ্যক্ষ এম আজিজুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান সহ অনেকেই গুরুত্বপূর্ণ সমস্যা এবং অভিমত ব্যক্ত করেন । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী সকলের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here