ধনবাড়ী উপজেলাধীন যদুনাথপুর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের দিনমজুর মোহাম্মদ উজ্জল মিয়া ও মোছাঃ জবেদা বেগমের কন্যা তৃতীয় শ্রেণীর ছাত্রী মোছাঃ মারিয়া আক্তার কে দুষ্কৃতিকারী নরপিচাশ কর্তৃক হত্যা করায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অদ্য ০৩/০২/২০২৬ ইং তারিখ মঙ্গলবার দুপুরবেলায় সরজমিনে দেখতে এসে দীর্ঘক্ষণ মৃতের পিতা-মাতা ভাইকে মর্মাহত অবস্থায় সান্তনা দেন এবং তাদের নিকট যদুনাথপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে তিন ব্যাগ খাদ্য সামগ্রী ও তিনটি কম্বল পাঠিয়ে দেন এবং সঠিক বিচার কামনা করেন । উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা ,যদুনাথপুর ইউপি সদস্য , প্রশাসনিক কর্মকর্তা , সদস্যগণ , হিসাব সরকারী ও গ্রাম পুলিশগণ । ইউপির পক্ষ থেকে তড়িৎ খাদ্য সামগ্রী ফল সমূহ সরবরাহ করে ইউপি প্রশাসনিক কর্মকর্তা নিজ হাতে তাদের খাওয়ায়ে দেন এবং ভবিষ্যতে অন্যান্য দিক থেকে প্রশাসন কর্তৃক আর্থিক সহযোগিতা প্রদানে ইচ্ছা প্রকাশ করেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments