Homeখেলাধুলাইছানগর যুবসংঘের টুর্নামেন্ট সম্পন্ন, মঞ্চে মাদকবিরোধী বার্তা

ইছানগর যুবসংঘের টুর্নামেন্ট সম্পন্ন, মঞ্চে মাদকবিরোধী বার্তা

 

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
৫৯ রানের জয়ে চ্যাম্পিয়ন নুরচ্ছফা, আলো ছড়াল তরুণদের ক্রিকেট লড়াই, জমকালো আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইছানগর যুবসংঘের উদ্যোগে আয়োজিত দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট–২৬-এর চতুর্থ আসরের পরিসমাপ্তি ঘটেছে।

যুব সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকেরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বিএফডিসি সড়কসংলগ্ন মোজাহের সাহেবের খামারবাড়ি মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে শাহ আজিজ ক্রিকেট ক্লাবকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নুরচ্ছফা ক্রিকেট ক্লাব।

ফাইনালে নুরচ্ছফা ক্রিকেট ক্লাবের ইশতি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টে তিন উইকেট ও ১৩০ রান করে শাহ আজিজ ক্রিকেট ক্লাবের সাজ্জাত সাকিব ম্যান অব দ্য টুর্নামেন্ট হন। ১৩২ রান করে নুরচ্ছফা ক্রিকেট একাডেমির মোহাম্মদ ফাহিম সেরা ব্যাটসম্যান এবং ৩৬৫ কেসির মোহাম্মদ আন্না সেরা বোলার নির্বাচিত হন।

এ ছাড়া শাহ আজিজ ক্রিকেট ক্লাবের মোহাম্মদ রাফি সেরা উইকেটকিপার এবং অহিদিয়া স্পোর্টিং ক্লাব সেরা শৃঙ্খল দল হিসেবে পুরস্কৃত হয়।

সমাপনী অনুষ্ঠানে মোহাম্মদ আজিম আলী বাদলের সভাপতিত্বে এবং রাজু আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলহাজ লায়ন হাকিম আলী।

প্রধান বক্তা ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আলহাজ আবু তাহের।

বিশেষ বক্তা হিসেবে হাজী মজিদ অ্যান্ড সন্সের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে মো. নাছির আহম্মদ, মোহাম্মদ নুরু উদ্দিন, মো. শফিউল আলম, মোহাম্মদ নুর নবী, মির্জা মোহাম্মদ আজাদ, মাহমুদুল হক সুমন মেম্বার, মো. নুরুল আলী, মোহাম্মদ জিয়া উদ্দিন, মোহাম্মদ রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি এলাকার ঐক্য, সৌহার্দ্য ও তরুণদের প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ মঞ্চ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments