Home সারাদেশ ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

0
3

 

সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে একটি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ সিলগালা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, দুপুরে পরিচালিত অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকায় অ্যাপোলো ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ইসলামিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল-এর অস্ত্রোপচার কক্ষ নিয়ে অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট কক্ষটি সিলগালা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অস্ত্রোপচার কক্ষটি বিশুদ্ধকরণ কার্যক্রম পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে অবহিত করে তাদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন আরও জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here