ডেস্ক নিউজ:(চট্টগ্রাম)
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমেদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার প্রার্থিতা স্থগিত করেন।
তিনি বলেন, ‘ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুযায়ী জসিম উদ্দীন আহমেদ ঋণখেলাপী। তবে তিনি ২৩ জানুয়ারি ও ২৫ জানুয়ারি কিছু অর্থ জমা দিয়েছেন। পরবর্তীতে বাকিটা পরিশোধ করবেন; এ বিষয়টি জানিয়ে লিখিত আবেদন করতে তাকে বিকাল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে এলডিপির প্রার্থীও আপত্তি দিয়েছেন বলে জানান জেলা প্রশাসক।