Homeঅপরাধপটিয়া পুলিশের অভিযানে মাদক'সহ গ্রেফতার ৩জন

পটিয়া পুলিশের অভিযানে মাদক’সহ গ্রেফতার ৩জন

 

নিজস্ব প্রতিবেদক, পটিয়া (চট্টগ্রাম) চট্টগ্রামের পটিয়ায় ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ জুলাই) বেলা বারোটার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের শালিকপাড়া এলাকার আর্দশ গ্রাম সড়ক থেকে রিক্সা যোগে দেশীয় চোলাইমদ নিয়ে যাওয়ার সময় তিন মাদক কারীকে গ্রেফতার করে ১০০ লিটার চোলাইমদ উদ্ধার করেন পটিয়া থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক বিলাল আকন্দ।

গ্রেফতারকৃতরা হলেন, হাইদগাঁও ইউনিয়নের মৃত শফিউর রহমানের পুত্র মো: মহিউদ্দিন (৪০), একই ইউনিয়নের ৭ নং ওয়াডের মৃত নুরুন্নবীর পুত্র সাবেক ইউপি সদস্য নুরুল হক (৫০), কেলিশহর ইউনিয়নের আবদুল মালেকের পুত্র সাবের আহমদ (৩৫) প্রকাশ সাইফু।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইদগাঁও এলাকা থেকে চিহ্নিত তিন মাদক কারবারিকে ১০০ লিটার দেশীয় চোলাই মদ’সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, হাইদগাঁও, কেলিশহর ইউনিয়ন দুটি মাদকের স্বর্গ রাজ্য হিসেবে পরিচত। ইতোমধ্যে আমরা দফায় দফায় বিশেষ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারিদের আটক করে জেলে হাজতে পাঠিয়েছি। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি চলমান আছে। মাদকের সাথে যতবড় প্রভাবশালীর থাকুকনা কেন কাউকে ছাড় দেয়া হবেনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments