Homeঅপরাধআনোয়ারা পুলিশের হাতে বহিরাগত ডাকাতদল আটক

আনোয়ারা পুলিশের হাতে বহিরাগত ডাকাতদল আটক

নিজস্ব প্রতিবেদক : আনোয়ারা (চট্টগ্রাম) ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র’সহ চারজনকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) রাত ১১ টার দিকে শোলকাটা রাস্তার মাথা এলাকা থেকে দেশীয় অস্ত্র’সহ ডাকাত দলের ওই চার সদস্যদেরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া থানার নিঝুমদ্বীপ এলাকার মোঃ সেলিমের ছেলে আলাউদ্দিন(২২),বাঁশখালী থানার বৈঁলগাও ২নং ওয়ার্ডের মোঃ সেলিমের ছেলে মোঃ আকিব(১৯),একই এলাকার মোঃ ওসমানের ছেলে মোঃ খোরশেদ (২৭),বাঁশখালী থানার খাঁনখানাবাদ ইউনিয়নের রায়ছাটা এলাকার আনোয়ার আজিমের ছেলে মোঃ রিদুয়ান (২১)।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান,পিএবি সড়কের শোলকাটা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে দেশীয় অস্ত্র’সহ গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। উল্লেখিত, উক্ত আসামীদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় পূর্বের অস্ত্র ও ছিনতাই মামলা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments