Homeসারাদেশসাভারে বিনাচিকিৎসায় ধুঁকতে থাকা আনোয়ারের পাশে মেয়র প্রার্থী খোরশেদ আলম।

সাভারে বিনাচিকিৎসায় ধুঁকতে থাকা আনোয়ারের পাশে মেয়র প্রার্থী খোরশেদ আলম।

 

নিজস্ব প্রতিবেদক:

সাভার: অর্থের অভাবে দীর্ঘ দিন ধরে চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবনযাপন করছিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন।
পরিবারের চরম অভাব-অনটনে চিকিৎসার ব্যয়ভার বহন করা যখন দুঃসাধ্য হয়ে পড়েছিল, তখন তার প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মো. খোরশেদ আলম।

মঙ্গলবার (১২ মে) অসুস্থ আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এই নেতা। এ সময় তিনি আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।

এলাকাবাসী জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও সংসারের সীমিত আয়ে ওষুধ ও চিকিৎসার খরচ মেটানো সম্ভব হচ্ছিল না। উন্নত চিকিৎসা তো দূরের কথা, নিয়মিত ওষুধ কেনাই পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল। এমন কঠিন সময়ে একজন রাজনৈতিক নেতার এই মানবিক উপস্থিতি আনোয়ার হোসেন ও তার পরিবারের মধ্যে নতুন করে বাঁচার আশা জাগিয়েছে।
আর্থিক সহায়তা প্রদান শেষে মো. খোরশেদ আলম বলেন, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ আমাদেরই সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারা আমাদেরই ভাই-বোন। বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমি আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি।

মানুষের জন্য কিছু করতে পারলে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, তা অন্য কিছুতে নেই। আমাদের প্রত্যেকের উচিত মানবিকতা ও সহমর্মিতার চর্চা করা, যা সমাজকে আরও সুন্দর করে তুলবে। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, তবে কোনো পরিবারকেই বিনাচিকিৎসায় ধুঁকতে হবে না।

সম্মিলিত উদ্যোগে অনেক অসহায় মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন ফিরে পেতে পারে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাভারের সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এমন সক্রিয়তা সুস্থ রাজনীতিরই বহিঃপ্রকাশ
[19:00, 12/05/2026] +880 1618-594346: সাভার বাজার বাসস্ট্যান্ডের কর্ণফুলী জুতার মার্কেটে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে মেয়র প্রার্থী খোরশেদ আলম, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments