পটিয়ায় যাত্রীবাহী বাসে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, SRB-7 এর অভিযান

0
17

 

প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রামের পটিয়ায় গাঁজাসহ রোহিঙ্গা আটক। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭) চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গত ২৬ অক্টোবর ১৬:২০ ঘটিকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তির হাট বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্টে তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাস তল্লাশি করেন।

এসময় মোহাম্মদ নূর (২৬), পিতা মৃত শামসুল আলম, সাং- উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প’কে গ্রেফতার পূর্বক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি মিডিয়া শাখা সূত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here