নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকায় পৃথক ২টি অভিযানে ১৭ হাজার ৮৩০পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জনকে আটক করেছেন র্যাব-৭ চট্টগ্রাম। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।
গত (৬ ও ৮আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওইসব মাদক উদ্ধার করা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫৩,৫০,০০০/- (তেপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা)। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণের জন্য পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। হামিদ হোছন (৫৬), পিতা- লোকমান হাকিম, স্থায়ী সাং- ছোট হাবির পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ২। রাশেদা আক্তার (২৮), পিতা- হামিদ হোছন, সাং-লেঙ্গুরবিল, ছোট হাবির পাড়া, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার, ৩। মুন্নী আক্তার (৪৫), পিতা- সিরাজুল ইসলাম, সাং-উত্তর হাশিমপুর খলিফা পাড়া, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম, ৪। মরিয়ম খাতুন (৩২), পিতা- নুরুল ইসলাম, সাং- ডেইল পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার,৫।মো.জমির হোসেন (৩১) পিতা-মকবুল আহমদ, সাং-রিংভং দক্ষিণ পাহাড়, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।