র‍্যাবের অভিযানে ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

0
61

 

নিজস্ব প্রতিবেদক : (চট্টগ্রাম)
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম প্রকাশ সিলেটি জসিম’ নামে এক পলাতক আসামীকে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব ১৪, ময়মনসিংহ এর যৌথ আভিযানিক দল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারি পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় (৮ আগস্ট) রাত দুইটার সময় ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম মহনগরীর খুলশী থানার মামলা নং-০১(০৩)০৮ ধারা-৩৯৫/৩৯৭ পেনালকোড-১৮৬০ মামলায় দোষীসাব্যস্তক্রমে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত এবং ২০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি মো. জসিম প্রকাশ সিলেটি জসিমকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here