চট্টগ্রামে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে পিস্তল-গুলি’সহ গ্রেফতার ২

0
53

 

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে, হত্যাচেষ্টার মামলার দুই আসামি গ্রেফতার। এসময় গ্রেফতারকৃতদের তথ্যমত একটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম এক আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে জানান, ধারাবাহিক অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী ইউনিয়নে সংঘটিত একটি হত্যাচেষ্টার ঘটনায় জড়িত দুই আসামিকে বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
গত ৩০ জুলাই হিঙ্গুলী ইউনিয়নে নাজিম নামীয় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে মো. বোরহান ও মো. রনি নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তাদের দেখানো মতে মো. বোরহানের বসতঘর সংলগ্ন তার মালিকানাধীন একটি ওয়ার্কশপে তল্লাশি চালানো হয়। এ সময় ওয়ার্কশপের ভাঁজকৃত শাটারের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল এবং ৯ (নয়) রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের উৎস, ব্যবহারের উদ্দেশ্য এবং এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও সহিংস অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here