Homeচট্টগ্রামসিএমপির ওপেন হাউজ ডে’-তে সেবাপ্রার্থীদের অভিযোগ শুনলেন কমিশনার

সিএমপির ওপেন হাউজ ডে’-তে সেবাপ্রার্থীদের অভিযোগ শুনলেন কমিশনার

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কতৃক আয়োজিত ওপেন হাউজ ডে সেবা গ্রহণকারীদের অভিযোগ শুনে তৎক্ষনাৎ পদক্ষেপ।

মঙ্গলবার (০২ জুন) বিকাল ০৩ ঘটিকায় চট্টগ্রাম দামপাড়াস্হ মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এ’সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্টদের প্রতি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন।

এ’সময় সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগের তাৎক্ষণিকভাবে সমাধান পেয়ে উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন সিএমপি কমিশনারকে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কতৃক আয়োজিত হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম, সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সেবাপ্রত্যাশী নগরবাসী।
হাউজ-ডে তে উপস্থিত কর্মকর্তাদের পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে নিজেদের জনকল্যাণমুখী কর্মকান্ডের মধ্যদিয়ে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলার আহবান জানান।এসময় উপস্থিত নগরবাসীর প্রতি আইনশৃঙ্খলা রক্ষায় ও শান্ত শৃঙ্খল একটি নগর গড়তে আহবান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments