Home চট্টগ্রাম হত্যা মামলার আসামী কিশোরগ্যাং সদস্য রাতুল গ্রেফতার

হত্যা মামলার আসামী কিশোরগ্যাং সদস্য রাতুল গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় কিশোর গ্যাং কর্তৃক চাঞ্চল্যকর আকাশ দাশ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি রাতুল’কে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক আটটার সময় পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরী এলাকায় আকাশ দাশ (২৬) নামের এক যুবককে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরর্বতীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভিকটিম আকাশ দাশকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আকাশ দাশ (২৬) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাবুল দাশের ছেলে।

নিহত আকাশ পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরী নামক একটি প্রতিষ্ঠানে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

উক্ত মামলায় একের পর জড়িত আসামীদের বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন র‍্যাব।তারই ধারাবাহিকতায় গত (১৪ মার্চ) শনিবার বিকেল ৩ ঘটিকার দিকে নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোডস্থ পকেট গেইট এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব -৭ চট্টগ্রাম এর একটি চৌকস টীম উক্ত মামলার এজাহার নামীয় অভিযুক্ত ৪নং আসামি মো.রাতুল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব।

গ্রেফতারকৃত আসামি মো.রাতুল (২০) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন বাইন্না পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭ চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম.মোজাফফর হোসেন জানান, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত হত্যা মামলার আসামী কিশোর গ্যাং সদস্য রাতুলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নগরীর পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছেন।

RELATED ARTICLES

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন কান্ডে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের সফল অভিযান

  ডেস্ক নিউজ (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যবুকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের একটি সফল অভিযানে অন্যতম আসামি সবুজ...