বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম)
জালানি তৈল সরবরাহে রেশিও বিধি: নিষেধ তুলেও নিলেও পেট্রোল পাম্পে কমেনি ছাপ,ভোগান্তিতে ক্রেতাসাধারণ।
রোববার (১৫ মার্চ) সরজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বেশীরভাগ পেট্রোল পাম্পে উপচে ভিড় সারি সারি গাড়ীর দীর্ঘ লম্বা লাইন। আবার কোন কোন পেট্রোল পাম্পে তৈল সরবরাহ বন্ধ থাকতেও দেখা যায়। বন্ধ এক পেট্রোল পাম্প ম্যানেজার জানান তৈল সরবরাহে কোন ঘাটতি নেই কিন্তু প্রয়োজনের চেয়েও বেশি সংগ্রহ করছে ক্রেতারা যার কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে,এবং এর ফলে সারাদিন নিরবিচ্ছিন্ন সরবরাহ করা সম্ভব হচ্ছেনা, যা সংগ্রহ করছি তা খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে।
এই জানতে চাইলে টাইগারপাস এজেন্সি লিঃ নামক একটি পেট্রোল পাম্পের ব্যবস্হাপনা পরিচালক ডাঃ শওকত আলী রুম্মান জানান বৈশ্বিক যুদ্ধবস্হার কারনে সৃষ্ট জালানি তৈলের সরবরাহ বাড়লেই প্রয়োজনের চেয়েও অধিক মাত্রায় তৈল সংগ্রহ করছেন গাড়ী চালকরা যার ফলে সৃষ্ট কৃত্রিম সংকটে পড়তে হচ্ছে আমাদের। তিনি আরো বলেন আমি ক্রেতাসাধারণের প্রতি অনুরোধ করবো প্রয়োজনের চেয়েও অধিক তৈল নেওয়া থেকে বিরত থাকেন সবাই।