Homeচট্টগ্রামর‍্যাবের অভিযানে ইয়াবা, ফেনসিডিল,গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

র‍্যাবের অভিযানে ইয়াবা, ফেনসিডিল,গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

ডেস্ক নিউজ (চট্টগ্রাম)
চট্টগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ফেনী সদর থানা এলাকা থেকে ইয়াবা,ফেনসিডিল, গাঁজা’সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের একটি চৌকস টীম।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আনুমানিক বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেনী সদর থানাধীন দক্ষিণ মাইজবাড়িয়া এলাকায় পরিচালিত ওই অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিল, ৭০ পিস ইয়াবা , ১বোতল বিদেশী মদ এবং ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এসময় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা বলে ধারণা করেন র‍্যাব।

‘গ্রেফতারকৃত আসামিরা হলেন’
ফেনী সদর থানাধীন মাইজবাড়িয়া এলাকার কোরবান আলীর ছেলে মো.শরিফুল (৩৮), একই জেলার ছাগলনাইয়া থানাধীন মাটিয়াগোদা এলাকার মো.জসিম উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে আসিফ (২৩), ও চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন কুসুমবাগ এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো.সাজ্জাদ হোসেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ চট্টগ্রাম সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments