Homeঅপরাধর‍্যাবের পৃথক অভিযানে মাদক উদ্ধার,গ্রেফতার হত্যা মামলার আসামী

র‍্যাবের পৃথক অভিযানে মাদক উদ্ধার,গ্রেফতার হত্যা মামলার আসামী

 

মো.তৌহিদ, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রাম জেলার পটিয়া ও নগরীর পাহাড়তলী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধার ও হত্যা মামলার আসামী গ্রেফতার করেছেন র‍্যাব -৭ চট্টগ্রাম।

র‍্যাব জানায়, গত (৬ ফেব্রুয়ারী) শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন মনসা চৌমুহনী মোড় থেকে ১৯ হাজার ১৭৫ পিছ ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক করা করে হয়েছে এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাকেল জব্দ করা হয় । এছাড়াও অপর এক অভিযানে নগরীর আকবরশাহ থানাধীন হাজীক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার আলোচিত এক হত্যা মামলার এজাহার নামীয় উজ্জ্বল মিয়া নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, হত্যা মামলার আসামী কিশোরগঞ্জ জেলার মিঠামাইন থানাধীন তেলিখাই গ্রামের মো.কুদ্দুসের ছেলে মো.উজ্জ্বল মিয়া (৩০), এবং মাদক মামলার আসামী কক্সবাজার জেলার খুরুস্খুল গ্রামের মো. আমিরের ছেলে আনোয়ার হোসেন (২০) ও চট্টগ্রাম জেলার লোহাগড়া থানাধীন রহমানিয়া পাড়ার আশরাফ মিয়ার ছেলে মো. শরীয়ত উল্লাহ (২০)।

এবিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব -৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments