Homeচট্টগ্রামচট্টগ্রাম বন্দরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪ কর্মচারীকে শাস্তিমূলক বদলি

চট্টগ্রাম বন্দরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪ কর্মচারীকে শাস্তিমূলক বদলি

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির সাথে অপারেটিং চুক্তিকে কেন্দ্র করে বন্দরে কর্মরত কর্মচারীদের আন্দোলন কর্মসূচিকে দমন করতে আন্দোলনে নেতৃত্বদানকারি চার কর্মচারীকে শাস্তিমূলক বদলি আদেশ জারি করেছেন চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ (চবক)।

বিশেষ সূত্রে জানা যায়, বিদেশিদের সঙ্গে চুক্তির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার কর্মচারীকে পানগাঁও আইসিটিতে তাৎক্ষণিকভাবে বদলি করেছে কর্তৃপক্ষ।

শনিবার ৩১ (জানুয়ারি) সন্ধ্যায় বন্দরের চিফ পারসোনাল অফিসারের স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।
বদলি হওয়া চারজনই বন্দরকেন্দ্রিক জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা যায়। বদলি হওয়া কর্মচারীরা হলেন—অডিট সহকারী মো. হুমায়ুন কবির, ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন, উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম এবং এসএস খালাসি মো. ফরিদুর রহমান।

এদের মধ্যে মো. হুমায়ুন কবির বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী ও বন্দর সিবিএর সাবেক প্রচার সম্পাদক, মো. ইব্রাহিম খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক, মো. আনোয়ারুল আজিম চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সদস্য এবং মো. ফরিদুর রহমান বন্দর শ্রমিক দলের সদস্য।

এর আগে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম দিনের ধর্মঘট পালন করেন বন্দর শ্রমিক-কর্মচারীরা। এতে সকাল থেকেই বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যায়। কর্মসূচির সমর্থনে বেলা সাড়ে ১১টার দিকে বন্দর শ্রমিক-কর্মচারীরা বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বন্দর ভবনের সামনে থেকে শুরু হয়ে বন্দরের ৩ নম্বর গেট হয়ে ৪ নম্বর গেটে গিয়ে শেষ হয়। এ সময় সংশ্লিষ্ট শত শত শ্রমিক উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments