HomeUncategorizedর‍্যাবের-৭ চট্টগ্রামের অভিযানে ধর্ষণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

র‍্যাবের-৭ চট্টগ্রামের অভিযানে ধর্ষণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রামে র‍্যাবের-৭ এর অভিযানে ফেনী জেলার ফেনী সদর থানা এলাকার অপহরণ ও ধর্ষণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পি নামের একজন গ্রেপ্তার।

র‍্যাব জানায়, গত (২৩ জানুয়ারি) শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, ফেনী জেলার ফেনী সদর থানার মামলা নং- নারী ও শিশু-১৮৫/২০১২, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ৭, অপহরণ ও ধর্ষণ মামলার ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সহ ১,০০০০০/-(এক লক্ষ) টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পিকে ফেনী জেলার সদর থানাধীন উত্তরচাড়ীপুর এলাকার মৌলভী বাড়ী থেকে গ্রেপ্তার করছেন র‍্যাব-৭ চট্টগ্রাম।

গ্রেপ্তারকৃত আসামি শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পি(২৭) ফেনা জেলার সদর থানাধীন চাড়ীপুর গ্রামের আব্দুল হক মোয়াজ্জিনের ছেলে ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments