![]()
নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে জাহেদ নামের এক শীর্ষ সন্ত্রাসী অস্ত্র-গুলি’সহ গ্রেপ্তার।
পুলিশ সূত্র জানায়, সুপার মো. নাজির আহমেদ খাঁন এর নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের ধারাবাহিকতায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সড়ফভাটা এলাকার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও অস্ত্র সরবরাহকারী চক্রের অন্যতম সদস্য মো. জাহেদ (৩৭), চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন নারায়ন-নগর পশ্চিম সরফভাটা এলাকার মৃত আবদুস শহীদের পুত্র।
শুক্রবার (৯ জানুয়ারি) আনুমানিক দুপুর সাড়ে বারোটার সময় পুলিশের এই অভিযানে সন্ত্রাসী জাহিদের বসতঘরে তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ৯টি তাজদ কার্তুজ এবং বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কৰ্মকাণ্ড, চাঁদাবাজি ও অবৈ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে আরও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান,অস্ত্র’সহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে এবিষয়ে আমাদের পদক্ষেপ চলমান রয়েছেন।