![]()
ডেস্ক নিউজ:(চট্টগ্রাম)
এখনো ধানের শীষের প্রার্থী ঘোষণা না হওয়া চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।
তিনি বিএনপির গুলশান কার্যালয় থেকে ডাক পাওয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক রেমিট্যান্স প্রবাহে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সিআইপি।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে তিনি চন্দনাইশ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি ও সাহিত্যিক মোহাম্মদ নাছির উদ্দীন, দোহাজারী পৌরসভা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি কাজী ক্বারী মাওলানা মোজাহেরুল কাদের, গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা সাংবাদিক খালেদ রায়হানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্হানীয় সূত্র জানা যায় বিএনপি নেতা ১৪ আসন তথা চট্টগ্রাম দক্ষিণে দূর্দিনে কর্মীদের পাশে ছিলেন ঢাল হয়ে। এখন তিনি ১৪ আসনের সাধার বিএনপি নেতা কর্মী’সহ সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তায় তুঙ্গে।
চট্টগ্রাম (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) ১৪ আসনের মনোনয়ন সংগ্রহকারী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি) বলেন, মহান আল্লাহর নামে জনগনের কাঙ্ক্ষিত স্বপ্ন আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে আমার পদযাত্রা।