Homeচট্টগ্রামচট্টগ্রামে সন্ত্রাসীদের আতঙ্ক এসপি সাইফুল ইসলাম সানতু' র বদলি,মাফিয়া আতঙ্কিত সাধারণ মানুষ

চট্টগ্রামে সন্ত্রাসীদের আতঙ্ক এসপি সাইফুল ইসলাম সানতু’ র বদলি,মাফিয়া আতঙ্কিত সাধারণ মানুষ

বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রামে সন্ত্রাসবাদের আতঙ্ক এসপি সাইফুল ইসলাম সানতু’ র বদলি।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু চলতি বছরের ৫জানুয়ারী চট্টগ্রাম পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি দীর্ঘদিন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার এর দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্র জানায় ২৭তম বিবিএস এর এই কর্মকর্তা, চট্টগ্রামে যোগদানের পর থেকে আপোষহীন যুদ্ধ ঘোষণা করে সন্ত্রাস ও মাদক কারবারিদের কঠোর হস্তে দমন করেছিলেন। এর পাশাপাশি ৫ আগস্টের পর মনোবল হারিয়ে ফেলা পুলিশ সদস্যদের সাহস ও সহযোগিতার মাধ্যমে নব-উদ্যোমে ঢেলে সাজিয়ে নিজ নিজ কর্মস্হলে পুলিশি কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করেছেন। সূত্র আরো জামান গত ২৫ নভেম্বর লটারির মাধ্যমে বদলি হওয়া পুলিশ সুপারদের মধ্যে সাইফুল ইসলাম সানতুকে সিরাজগঞ্জ জেলা এসপি হিসেবে বদলি করেছেন।

চট্টগ্রামের রাউজান এলাকার ফারুক নামের এক বাসিন্দা বলেন, এসপি সাইফুল ইসলাম সানতু’র নেতৃত্বে যে ধারাবাহিক অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেছেন তাতে আমরা স্বস্তি ফিরে পেয়েছিলাম। আমরা নতুন এসপির মধ্যে এরকম একজন সৎ সাহসী এসপি সানতুকে খোঁজে পেতে চাই।

বদলীকৃত পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু নিউজ২৪সিটিজিকে বলেন, আমি চট্টগ্রাম বাসীর কাছে দোয়া চাই যেন পরবর্তী কর্মস্হলে সততার সাথে দায়িত্বপালন করতে পারি। শান্তপ্রিয় চট্টগ্রাম বাসীর জন্য একটি সুন্দর সুশৃঙ্খল শান্তিপূর্ণ চট্টগ্রাম কামনা করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments