Homeজাতীয়দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিসি পাওয়ার

দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিসি পাওয়ার

 

 

ডেস্ক নিউজ: (চট্টগ্রাম) 

সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৭) সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সিদ্ধান্তটি আজ থেকে কার্যকর হয়েছে। আগামী দুই মাস (৬০ দিন) এ সিদ্ধান্ত বহাল থাকবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার।

এরপর ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। তিন দিনের মাথায় ৮ আগস্ট ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা অনিয়ন্ত্রিত ও দেশে চাঁদাবাজি ও লুটতরাজ বেড়েই চলছে, এমতাবস্থায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছেন সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments