নিজস্ব প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শীর্ষ সন্ত্রাসী আকতার হোসেন নামের এক শীর্ষ সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্র’সহ ফের গ্রেফতার করেছেন সেনাবাহিনী।
রবিবার (১ ফেব্রুয়ারী) ভোরে বাংলাদেশ সেনাবাহিনী আনোয়ারা ক্যাম্প কতৃক বিশেষ অভিযান পরিচালনা করে, আনোয়ারা উপজেলার উত্তর বন্দর (কোট্টাপাড়া) গ্রামের মরিয়ম বেগম ওরফে বদনি মেম্বারের বাড়ী থেকে আগ্নেয়াস্ত্র ও একাধিক দেশীয় অস্ত্র’সহ আকতার হোসেন ওরফে (আকতার বক্স) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ’সময় গ্রেপ্তারকৃত আসামীর কাছ থেকে বিভিন্ন স্থানে কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছেন একটি বিদেশি (রিভলবার), একটি দেশীয় তৈরি (এলজি), একটি দা,দুটি চাইনিজ কোড়াল, ও লোহার রড’সহ বিভিন্ন টর্সার সামগ্রী।
এর আগেও চলতি বছরের (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্টের ৩৮ এডি আনোয়ারা আর্মি ক্যাম্প ওই সন্ত্রাসীকে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত একাধিক সরঞ্জাম’সহ গ্রেপ্তার করা হয়। তৎকালীন অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিলো একটি নকল পিস্তল, ১৮টি দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা, গ্রেনেড সদৃশ বস্তু, সামরিক ওয়াকিটকি সেট ও কম্পাস, ২১টি মোবাইল ফোন, ৯৫টি সিমকার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ড, বিদেশি মদের বোতলসহ নির্যাতনের সরঞ্জাম সামগ্রী।
গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী আকতার হোসেন ওরফে আকতার বক্স (৩৫) চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর (কোট্টাপাড়া) গ্রামের মৃত ছোবাহান বক্স ও আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনি মেম্বারের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্টের ৩৮ এডি আনোয়ারা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. আরাফাত হোসেন জানান বিশেষ অভিযান পরিচালনা করে আকতার হোসেন নামের এক শীর্ষ সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্র’সহ গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায়, খুন,ধর্ষণ,ডাকাতি,চাঁদাবাজি ও ছিনতাই মামলা’সহ একাধিক রয়েছেন।সে একজন চিহ্নিত সন্ত্রাসী।গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছেন। তিনি আরো বলেন জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে।