সিরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: (নাটোর) নলডাঙ্গা উপজেলা নাটোর।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫৯ নাটোর-২ (নাটোর-নলডাঙ্গা) নির্বাচনের প্রচারনা শুরু করলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচন প্রচারনা কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বুলবুল, তিনি সবার উদ্দেশ্য করে নির্দেশনা দেন, নির্বাচনি প্রচারনায় কোনো প্রকার নির্বাচনী আচরন বিধি লংঘন হয় এমন কাজ না করার আহ্বান জানান এবং বিএনপির সকল অঙ্গ সাংগঠন গুলোকে কাধে কাধ মিলিয়ে কাজ করার নির্দেশনা দিয়ে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন আগামী ১২ ফেব্রুয়ারী বিএনপির মনোনীত পার্থী এডঃএমঃ রুহল কুদ্দুস তালুকদার দুলু সাহেব কে বিজয়ী করতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে, পরিশেষে নির্বাচনী প্রচারনার রেকর্ড ক্রিত পেনড্রাইভ স্থানীয় নেতাদের হাতে তুলে দেন।