Home সারাদেশ বড়াইগ্রামে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা আরম্ভ করেছে বিএনপি

বড়াইগ্রামে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা আরম্ভ করেছে বিএনপি

মোঃ সৈকত হোসেন,নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এক বিশাল গণমিছিল ও পথসভার মাধ্যমে এই নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী গণমিছিলে অংশগ্রহণ করে।
মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও বনপাড়া পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং উপজেলা নির্বাচন কমিটির উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক এম লুৎফর রহমান, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আলী আকবর, জামাল উদ্দিন আলী, আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, সদস্য সচিব সামসুল আলম রনি, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, আব্দুল আলীম, বনপাড়া পৌর সদস্য সচিব এবিএম ইকবাল হোসেন রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এ সময় বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তৃণমূল পর্যায়ে প্রচারণার মাধ্যমে ধানের শীষে ভোট চাইতে হবে। তারা বলেন, সতের বছর ধান চাষ করেছি, এখন ফসল ঘরে তোলার সময়।

RELATED ARTICLES

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন কান্ডে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের সফল অভিযান

  ডেস্ক নিউজ (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যবুকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের একটি সফল অভিযানে অন্যতম আসামি সবুজ...