ফেনীতে পৃথক অভিযানে গাঁজা ও এস্কাফ সিরাপ উদ্ধার, আটক ২

0
11

 

 

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭) চট্টগ্রাম ফেনী সদরে পৃথক দুটি অভিযান চালিয়ে ২২.৫ কেজি গাঁজা ও ২৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে (এসআরবি-৭) চট্টগ্রাম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের লালপোল ও ধর্মপুর এলাকায় এই দুটি অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

এসআরবি-৭ সূত্র জানায়,*প্রথম অভিযান:*
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক কারবারি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে পিকআপ যোগে রওনা করেছে। এমন তথ্যের ভিত্তিতে (১৬ সেপ্টেম্বর) রাত ৩টা ১৫ মিনিটে ফেনী সদরের লালপোলস্থ স্টার হোটেল এন্ড বিরিয়ানি হাউজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় এসআরবি।

এসময় পিকআপটি চেকপোস্টের দিকে এগিয়ে এলে চালক পালানোর চেষ্টা করে। পরে এসআরবি তাকে আটক করে। আটককৃত ব্যক্তি মো. আবুল হোসেন ওয়াসিম (৩৭), পিতা- মৃত আবুল কাশেম, সাং- দক্ষিণকুল ইছানগর, থানা- কর্ণফুলী, জেলা- চট্টগ্রাম।

পরে পিকআপের পেছনের অংশে লুকানো ১টি বস্তার ভেতর থেকে ৩টি বান্ডিলে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

*দ্বিতীয় অভিযান:*
একই দিন ভোর ৫টা ৩০ মিনিটে আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদরের ধর্মপুর এলাকায় স্টার লাইন সিএনজি পাম্পের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আরেকটি চেকপোস্ট স্থাপন করা হয়।

এসময় একটি কন্টেইনারবাহী ট্রাক এগিয়ে এলে চালক পালানোর চেষ্টা করলে এসআরবি তাকে আটক করে। আটককৃত মো. মাসুম ভূঁইয়া (৩৩), পিতা- মোঃ ইউসুফ ভূঁইয়া, সাং- গাংড়া, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।

পরে ট্রাকের চালকের সিটের পাশে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১টি বস্তার ভেতর নীল পলিথিনে মোড়ানো ১০.৫ কেজি গাঁজা এবং ১টি কার্টুনের ভেতর থেকে ২৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here