Homeচট্টগ্রামরাউজানের কেয়কদাইরে লোকনাথ বাবার ১৩৬ তম তিরোধান দিবস পালিত

রাউজানের কেয়কদাইরে লোকনাথ বাবার ১৩৬ তম তিরোধান দিবস পালিত

 

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেয়কদাইর এলাকায় অবস্থিত শ্রীশ্রী সার্বজনীন লোকনাথ ধাম পরিচালনা কমিটির উদ্যোগে মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান দিবস ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
গত ৩ জুন (বুধবার) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা, রাজভোগ নিবেদন, ভোগআরতি কীর্তন এবং ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা সেবায়েত অজয় দে, শিক্ষক অরুণ বিজয় দাশ, রতন দাশ, বাবু শীল, ডাঃ সাধন দাশ, তপন দে, রতন চন্দ্র দাশ, সঞ্জয় দে, বিমন দে, জুয়েল তালুকদার, রাজু তালুকদার, বিটন চক্রবর্তী, রনি দে, সাজু দে, মান্না বৈদ্য, টিটন চক্রবর্তী, দূর্জয় দে, অন্তু দে, দীপন দে, জয় দে, জীতু পাল, সুমন দত্ত, আদিত্য দে, বিজয় দে, প্রমীত শীল, অভি দে, চাংকু দে, রুদ্র শীল, প্লাবন দত্তসহ মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
দিনব্যাপী এ মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে। ভক্তদের উপস্থিতিতে পুরো মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে এবং ভক্তিমূলক পরিবেশে সম্পন্ন হয় তিরোধান দিবসের সকল আনুষ্ঠানিকতা।
অনুষ্ঠানে মন্দিরের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রমে আর্থিক সহযোগিতার জন্য সকল জাতি, ধর্ম ও বর্ণের শুভানুধ্যায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। তারা জানান, মন্দির উন্নয়ন তহবিলে সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ নম্বর ০১৮১৫-৮২১১০২ খোলা রয়েছে।
আয়োজকরা সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments